1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

তামিমের ইমেজ আছে, থাকবে: আসিফ আকবর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৫ ৬:৩০ এএম

বিসিবি নির্বাচনে নাম লিখিয়ে তামিম ইকবাল অনেক দিন ধরেই ছিলেন আলোচনায়। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সরে যাওয়ার আগে তিনি গুরুতর সব অভিযোগ এনেছিলেন।

তিনি যেদিন সরে গেছেন, সেদিনই সুখবর পেয়েছেন আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে নাম প্রত্যাহার করে নেন মীর হেলাল উদ্দিন। এতে চট্টগ্রাম বিভাগে বৈধ প্রার্থী থাকেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আসিফ আকবর ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী। চট্টগ্রাম বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় তারা দুই জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগ থেকে চারটি মনোনয়ন জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ে চাঁদপুরের শওকতের মনোনয়ন বাতিল হয়। তিনটি মনোনয়ন বৈধ হওয়ার পর আজ একজন প্রত্যাহার করায় এই বিভাগে ভোটাভুটির প্রয়োজন নেই। যার ফলে আসিফের বিসিবি পরিচালক হওয়া নিশ্চিত হয়ে যায়।

সেই আসিফ সম্প্রতি বিসিবি নির্বাচন নিয়ে কথা বলেছেন। সেখানে উঠে এসেছে তামিম ইকবাল প্রসঙ্গও। তিনি বলেন, ‘তামিম ইকবাল আমাদের দেশের সেরা ওপেনার। তামিম এই ইলেকশনটা করছে না। যেটা হয়েছে, একটা নির্বাচন মাত্র। যেহেতু তারা আগে আগে সরে গেছে, নির্বাচনে আসেনি। যদি তারা নির্বাচনে এসে পরবর্তীতে গাফিলতি দেখত, যে নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন আমরা মানতাম। এখন তো এটা ওয়ান সাইডেড হয়ে গেল। তারা নাম প্রত্যাহার করার ফলে কোনো আলোচনা থাকলো না। এখানে আমি কোনো ইনফ্লুয়েন্স দেখি না। এটা হচ্ছে বোঝার ভুল, বোঝানোর ভুল।’

আসিফ মনে করেন, ভবিষ্যতে তামিমের ক্রিকেট প্রশাসনে আসার বড় সুযোগ থাকবে। তিনি বলেন, ‘তামিমের বয়স বেশি না। আশা করি তামিম বাংলাদেশের ক্রিকেটে বড় ভূমিকা রাখবে। কাদা ছোড়াছুড়ি বা এসব নিয়ে আমরা কথা বলতে চাই না। তামিমের ইমেজ আছে, থাকবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com