1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

তারুণ্যের জাগরণে রাজাপালংয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৭/২০২৫ ৩:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও রজাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাদমান জামী চৌধুরী।

বক্তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে তরুণদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। তারা বলেন, সময় এসেছে তরুণদের এগিয়ে আসার কারণ তারুণ্যের শক্তিই পারে একটি পরিবর্তনের সূচনা ঘটাতে।

সমাবেশটি ছিল প্রাণবন্ত, উৎসাহ-উদ্দীপনাময় এবং সুসংগঠিত। নেতাকর্মীদের উপস্থিতি এবং অংশগ্রহণে এটি রূপ নেয় এক অনন্য তারুণ্যের জাগরণে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com