1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

তারেক রহমানকে একনজর দেখতে নির্ঘুম রাত নেতাকর্মীদের, ভোরে আসছে জনতার ঢল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১২/২০২৫ ১২:৪৬ এএম

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে নির্ঘুম রাত কাটিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ঠান্ডা উপেক্ষা করে ভোরেও আসছেন নেতাকর্মীদের বহর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোররাতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকা ঘুরে দেখা যায়, তারেক রহমানকে বরণে জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশেপাশের এলাকা।

 

নেতাকর্মী ও সমর্থকদের ‘বগুড়ার মাটি, তারেক ভাইয়ের ঘাটি’, ‘মা, মাটি ডাকছে; তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-এমন নানা স্লোগানে চারপাশে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

 

ঠান্ডা উপেক্ষা করেই মানুষ ছুটে এসেছেন এই ভোররাতে। তারা বলছেন, ঠান্ডা-শীত কোনো বিষয় না। নেতাকে একনজর দেখতে পারলে এই কষ্ট স্বার্থক হবে।

বগুড়া থেকে আসা শামসুল বলেন, গতকাল দুপুরে এসেছি। সারারাত রাস্তাতেই ছিলাম। বাইরে অনেক ঠান্ডা। তবু বসে আছি সবার সঙ্গে।

 

ভোলা থেকে এসেছেন মহসিন। তিনি জানান, নেতাকে একনজর দেখতে এতদূর থেকে ছুটে এসেছি। দেখতে পেলে সব কষ্ট স্বার্থক হবে।

প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা।

তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

বিমান সূত্রে জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে।

এর আগে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

এদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। ঐতিহাসিক সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com