1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২ ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সীমান্তে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩ উখিয়ায় ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত নজিরবিহীন হামলার পরও ইরানের অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই এখনও অক্ষত

দুর্গাপূজা: ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১১:৪৮ এএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, এ বছর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু একটি ধর্মীয় পবিত্র অনুষ্ঠান, তাই সবারই সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন রুট দিয়ে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। এর বিপরীতে চাল, সার ও ওষুধ পাচার হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই নয়, বরিশাল ও বরগুনার সমুদ্রসংলগ্ন নৌরুট দিয়েও এ ধরনের পণ্য যাচ্ছে।

আরাকান আর্মি মাদককে ভিত্তি করে টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হচ্ছে। এর ফলে বাজারে মাদকের দাম বেড়ে গেছে।
কৃষকদের সংকটের প্রসঙ্গ তুলে উপদেষ্টা বলেন, সারা দেশে কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকরা যদি এ অবস্থায় আগামী মৌসুমে আলু চাষ বন্ধ করে দেন, তবে ভবিষ্যতে আলুর দাম বেড়ে যাবে।

প্রতিমা ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এবার প্রতিমা ভাঙার ঘটনা আগের তুলনায় অনেক কম। যেসব এলাকায় প্রতিমা ভাঙচুর হয়েছে, সেগুলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পূজা উপলক্ষে মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com