1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবি বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বহির্মুখী মালামাল জব্দ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:০৭ এএম
Oplus_0

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর লেম্বুছড়ি বিওপির টহল দলের অভিযানে বিপুল পরিমাণ বহির্মুখী মালামাল জব্দ করা হয়েছে।

 

বুধবার (০৯ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৯টার দিকে লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার জেসিও-১০৫৩৭ নায়েব সুবেদার মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত টহল দল সীমান্ত পিলার ৫০/২ এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণে কাটা পাহাড় নামক স্থান থেকে এসব মালামাল জব্দ করে।

 

জব্দকৃত মালামালের মধ্যে ছিল, ৩০০ কেজি ইউরিয়া সার, ৮০ প্যাকেট ফ্রেশ টিস্যু ও ৬টি শীতল পাটি। মালামালগুলোর বাজারমূল্য প্রায় ১৬,৩০০ টাকা বলে জানা গেছে।

 

জব্দ করা মালামালগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

 

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকা দিয়ে যে কোনো ধরনের চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com