1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মালিকবিহীন মালামাল উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/০৭/২০২৫ ৬:৪৯ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ভালুখাইয়া বিওপি অধীনস্থ একটি টহল দল আজ সকাল আনুমানিক ০৭০০ ঘটিকায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মালিকবিহীন মালামাল উদ্ধার করেছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলটি সীমান্তের বিপি ৪৮/২ এস পিলার থেকে আনুমানিক ২০০ গজ উত্তর-পশ্চিম কোণে, এবং শুন্য রেখা হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, সাম্যশিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৫৯০ পিস শার্ট, ৭৮ পিস স্কুল ব্যাগ, ৯০ প্যাকেট মটর ভাজা, ৭২ বোতল পুদিনা সিরাপ।

 

উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য প্রায় ১,৯৩,৪৬০/- (এক লক্ষ তিরানব্বই হাজার চারশ ষাট) টাকা।

 

এ ব্যাপারে ১১ বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল বর্তমানে বাহিনীর হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com