1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ৫:২৬ এএম

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার শহরের সেতুর সামনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শৈলকুপা পাইলট স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শৈলকুপা সেতুর ওপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাব্বি হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিরা স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com