1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৪/১০/২০২৫ ২:৪৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বাবা-ছেলের।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি (প্রফেসর বাজার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

মৃত শহিদুল ইসলাম (৪৫) ওই গ্রামের আজগর আলীর ছেলে। আর শহিদুলের ছেলে শিহাব মিয়া স্থানীয় হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাতে ওসি আজাদ বলেন, সকালে শহিদুল ইসলাম ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে আমন ধানের ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য বের হয়েছিলেন। তারা বাড়ির পাশের পুকুর থেকে সেচ পাম্প চালু করতে গিয়েছিলেন।

কিন্তু তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শিহাব প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

ওসি আব্দুল হাকিম আজাদ আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

তবে কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com