1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

পেকুয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

✍️ এম. গিয়াস উদ্দিন, পেকুয়া •

প্রকাশিত: ০২/১১/২০২৫ ১১:২০ এএম

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে নুরী ও হাছান নামে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত দুই শিশু সহোদর উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন গ্রামের মোহাম্মদ আমিনের সন্তান।

 

রবিবার (২নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নিহতদের খালার বাড়ি একই ইউপির কইড়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

এদিকে দুই শিশু পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

টৈটং ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রুকুন উদ্দিন জানান,  যতটুকু জানতে পেরেছি টৈটং বনকানন থেকে কইড়ার পাড়া খালু জাকের হোসেনের বাড়িতে মাসহ নুরী ও হাসান বেড়াতে আসেন। পরিবারের সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে ভাই-বোন মারা যায়। এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী।

 

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, এমন ঘটনা খুবই মর্মান্তিক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে। মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর জন্য সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com