1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

প্রযুক্তিনির্ভর যুবশক্তির মাধ্যমে টেকসই উন্নয়নে অঙ্গীকার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৯:৪৪ এএম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”, যা দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

জেলা প্রশাসন ও কক্সবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা, যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ ও নিবন্ধন সনদ প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্ণাঢ্য র‌্যালিসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিনের শুরুতে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন যুব সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন পিপিএম। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন তরুণদের জন্য সময়ের দাবি। তারা উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে এবং পরিবেশ রক্ষা ও সবুজ উন্নয়নের অংশীদার হতে পারে।

অনুষ্ঠানে জেলার ৬৩ জন যুবক ও যুবমহিলাকে মোট ৭৩ লাখ ৩০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৮ জনকে ৭ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ৩টি প্রশিক্ষণ সনদ ও ২টি যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ করা হয়। জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট ২০২৫ অনুযায়ী, ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর দক্ষতার চাহিদা আরও বাড়বে। তাই তরুণদের এখন থেকেই সেই প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ চন্দ পাল, DLDC সভাপতি মো. আমিন উল্লাহ আমিন ও সাধারণ সম্পাদক মো. হোসেন সুমন, উপদেষ্টা ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, খান ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর আব্দুস সালাম, Help Youth Club সভাপতি আব্দুর রহিম বাবু, গ্রীন ইয়ুথ ক্লাবের সদস্য মো. জামাল, এসকে রানা ও রিদোয়ানসহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, এ আয়োজন কক্সবাজারের তরুণদের নতুন উদ্যমে দেশের উন্নয়ন, প্রযুক্তি উদ্ভাবন এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com