1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান সড়কে থাকলে যানজট হয়: সড়ক উপদেষ্টা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০৭/২০২৫ ২:১৩ পিএম

ঢাকায় যত্রতত্র বাস থামানো বন্ধ করতে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, যত্রতত্র বাস থামানো বন্ধ হলে বিদ্যমান ব্যবস্থাতেই রাজধানীর সড়কে আরও গতি আসবে। সরকারের লক্ষ্য নিশ্চল শহরের সড়কে গতি বৃদ্ধি করা।

আজ রোববার দুপুরে রাজধানীর হাতিরঝিলে চলাচলকারী চক্রাকার বাসের ভাড়া পরিশোধে র‍্যাপিড পাস ব্যবহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ফাওজুল কবির খান এ কথা বলেন। কারওয়ান বাজারে এফডিসির সামনে এই অনুষ্ঠান হয়।
আজ থেকে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক থেকে উচ্ছেদে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অভিযান শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের সড়ক-মহাসড়কে এমন কিছু জরাজীর্ণ যানবাহন চলাচল করে, যা থাকার কথা ছিল না। কোনো পরিবহন ব্যবসায়ীকে ক্ষতিগ্রস্ত করা সরকারের উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেন, ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান সড়কে থাকলে যানজট হয়। পরিবেশদূষণ করে।

এ বিষয়ে পরিবহন নেতাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়িগুলোকেও সরাতে হবে। সরকারের পক্ষ থেকে সেসব বাসমালিকের জন্য বিশেষ রেয়াতি হারে ঋণের ব্যবস্থা করা হবে।

পরিবহন খাতে থাকা দীর্ঘদিনের সমস্যা দিনে দিনে শেষ করা যাবে না উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, ‘আমরা চেষ্টা করছি কিছু একটা সূচনা করতে। অন্তত আমরা যেন কিছুটা অভিযোগ লাঘব করতে পারি। মেট্রোরেল হওয়াতে জনমনে একটা স্বস্তি হয়েছে। এবং যাতায়াতে একটা গতি এসেছে। সড়কেও আমাদের সেই গতিটা আনতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও শেখ মইনউদ্দিন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব এহসানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও সড়ক পরিবহন খাতের শ্রমিক নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com