1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই

বগুড়ায় চলন্ত বাসে স্কুলছাত্রীকে ধর্ষণ, চালক গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৫ ৫:২২ পিএম

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুলছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পরে অভিযান চালিয়ে অভিযুক্ত চালককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ভুক্তভোগী স্কুলছাত্রী তার এক ছেলেবন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব হাসানসহ কয়েকজন শ্রমিক ছেলেবন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেন। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

 

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অভিযুক্তদের গ্রেফতার ও ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাসচালককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com