1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে: রনি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ২:২৭ এএম

বিএনপি এখন বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শনিবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি বিপদে তারাই পড়বেন, যারা বেহেশত ও দোজখের মাঝামাঝি থাকবেন। যারা দোজখে যাবেন তারা অবশ্যই কান্নাকাটি করবেন।

আর যারা বেহেশতে যাবেন তারা তো খুশি থাকবেন। বিএনপি এই মুহূর্তে বেহেশত ও দোজখের মাঝামাঝি আছে। কাজেই ১/১১ এর আতঙ্ক সব সময় বিএনপিকে তাড়া করছে ‘
তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। ৩৫ শতাংশ সমর্থন দলটির।

১৫ বছর একচেটিয়া ক্ষমতা ভোগ করেছে। কিন্তু রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর তারা ৩০ মিনিটও দাঁড়াতে পারেনি। সব পালিয়ে গেছে। এখন পলাতকদের দলের দায়িত্ব নিয়ে পার্টি অফিসে বসতে বলবে, কেউই রাজি হবেন না।’

তিনি আরো বলেন, ‘রাজনীতিতে ভয় ও সাহস ভাইরাসের মতো। যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তখন অনেকেই হুমড়ি-তুমড়ি করেন। আর ক্ষমতায় না থাকলে পুলিশের বাঁশিতেই তারা দৌড় দেন।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com