1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ৮:১৪ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরুসহ শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইকতার হোসেন নামের আরও একজন। বৃহস্পতিবার সকালে উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সেসময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও একটি গরু মারা যায়। আহত হয় ইকতার। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানা ওসি কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com