1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস

বিশ্ব শিক্ষক দিবসে উখিয়ায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ০৫/১০/২০২৫ ৬:৩২ এএম

“শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

রবিবার(৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিষ্ঠান প্রধানগণ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি বলেন,“শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব ও আদর্শের পথ। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।” সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

 

বক্তারা বলেন,“শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাজের ঐক্য ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মান, প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”আলোচনা সভার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান জ্ঞাপন এবং শিক্ষা খাতের সমন্বিত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com