1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

বৃদ্ধা মায়ের গরু চুরি, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ২:৪১ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে বৃদ্ধা মা আনোয়ারার ঘর থেকে গাভিন গরু চুরি হয়। দুই ছেলের নামে সোমবার (১ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছেন মা।

ঘটনাটি ঘটেছে দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চর খড়মা গ্রামে।

জানা যায়, ছয় সন্তানের জননী ষাটোর্ধ আনোয়ারা বেগম বাপের বাড়ি থেকে দেওয়া গরুটি লালনপালন করেন দুধ খাওয়ার আশায়। গাভিটির ৫-৬ কেজি করে দুধ হয়। এর মধ্যে ৮ মাসের গাভিন গরুটি। রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে তার ঘর থেকে গরুটি চুরি হয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধা তার বড় দুই সন্তানকে সন্দেহ করে দেওয়ানগঞ্জ থানায় সোমবার অভিযোগ দায়ের করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা আনোয়ারা জানান, বাপের বাড়ি থেকে গরুটি দিয়েছিল। আমি আদর যত্ন করে গরুটি লালনপালন করি। আমার বড় দুই ছেলে গরুটি রাতের বেলায় চুরি করে নিয়ে যায়। সারা বাড়ি খুঁজেছি গরুটি পাইনি। সোমবার দুপুরে থানায় এসেছি গরুটি ফিরে পাওয়ার আশায়।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান. এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com