1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ইয়াবা সেবনের আসরে অভিযান, অস্ত্র-ইয়াবা,নগদ টাকা সহ আটক:২ সরাসরি মাঠে বসেই ছেলের খেলা দেখতে আসছেন ভোজিনহার মা জামায়াতের সেই এমপির বাবা এখনও জীবিত যুবলীগের দেড় মিনিটের মিছিল, সীমানা নিয়ে দুই থানার ঠেলাঠেলি ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা

ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৯/২০২৫ ৮:৫৫ এএম

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি আশরাফুজ্জামান হিসামকে ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গা থেকে আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার সকালে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। আটক আশরাফুজ্জামান হিসাম মাগুরা জেলার পৌর এলাকার জামরুলতলার ঢাকা রোডের মৃত আসাদুজ্জামানের ছেলে। তিনি মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে ২০২৪ সালে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বোমা বিস্ফোরণ, হত্যাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করেন বলেও অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) হোসেন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিসাম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাবে। সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান নেয়। তিনি ঢাকা থেকে ট্রেনযোগে চুয়াডাঙ্গায় আসেন। ট্রেন থেকে নামার পর পুলিশ তাকে আটক করে সদর থানায় নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গায় আসেন।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ অন্য আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com