1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতারবাড়ীর ৩ জনসহ মহেশখালীতে ৯ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৫:৫১ এএম

মহেশখালী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুলাই) রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত চলা ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এই গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মাতারবাড়ী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগে ও মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন ছোট মহেশখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: শফি, বড় মহেশখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সুকুমার চন্দ্র দে। হোয়ানক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান বড় মহেশখালীর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ আবুল কালাম, ছোট মহেশখালীর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ সেলিম, হোয়ানক ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি  রহমত উল্লাহ , শাপলাপুর ইউনিয়ন যুবলীগের ত্রাণ সম্পাদক  নুরুল কাদের, মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন এবং মাতারবাড়ী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য  নুরুল আলম।

 

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com