1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

মাদকের টাকা চাওয়ায় বাবার ধাক্কা, বঁটির ওপর পড়ে ছেলের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/০৯/২০২৫ ৩:৪০ পিএম

রাজধানী ডেমরা বামৈল মধ্যপাড়া এলাকা থেকে মো. বাকির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক বাকিব।

ডেমরা থানার উপ-পরিদর্শক(এস আই) মো. মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুরের দিকে ডেমরা বামৈল মধ্যপাড়া এলাকার ভাড়া বাসার পাশের খোলা জায়গা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পারি বাকির মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য তিনি বাবা কাশেমের থেকে ২০০ টাকা চান। পরে এ বিষয়ে বাবা-ছেলের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কাশেম ধাক্কা দিলে পাশেই একটি বঁটির ওপর পড়ে যায় রাকিব। এতে তার মৃত্যু হয়।

তিনি জানান, এ বিষয় নিয়ে কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com