1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে

মালয়েশিয়ার জোহরবারুতে ৩৮ বাংলাদেশি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ৪:১০ পিএম

মালয়েশিয়ার সীমান্ত প্রদেশ জোহরবারুতে ২ দিনের অভিযানে ৯৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। যার মধ্যে ৩৮ জন বাংলাদেশি রয়েছেন। ৯৮ হন অবৈধ অভিবাসীর মধ্যে ৯৪ জন নিবন্ধনহীন। জোহরবারু ইমিগ্রেশন ইস্কান্দার পুত্রেই এবং কুলাইতে এই ২ দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল এন্ড এনফোর্সমেন্ট এজেন্সি এবং ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অ্যাকশন ইউনিটের দেয়া তথ্যানুসারে মোট ৪৩ টি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহা. রুশদি মোহা. দারুস জানান, অভিযান চলাকালে মোট ১৯৯ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে ৩৮ জন বাংলাদেশি, ২২ জন মিয়ানমারের নাগরিক, ২০ জন ইন্দোনেশিয়ান, জন পাকিস্তানি, ৪ জন ভারতীয়, ২ জন ভিয়েতনামিজ এবং নেপাল ও থাইল্যান্ডের একজন করে নাগরিক রয়েছেন।

রুশদি বলেন, আটককৃতদের মধ্যে ৯৬ জন কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই কাজ করছিলেন। এদের সঙ্গে ১৮ বছর এবং ৬১ বছর বয়সী ২ জন মালয়েশিয়ানকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫ (১)(সি) এর অধীনে এসব অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

আটককৃতদের ইমিগ্রেশনের সেতাই ত্রোপিকা আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে বলে জানান রুশদি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com