1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

মিয়ানমার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ: বিজিবির হাতে আটক ২

✍️ ইমরান আল মাহমুদ •

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৬:৪১ পিএম

মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক মিয়ানমার নাগরিকসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪)।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে তুমব্রু বিওপি’র আওতাধীন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের একজন মিয়ানমারের মংডু জেলার মেদাইক এলাকার বাসিন্দা ওলাই চাকমা এবং অপরজন বাংলাদেশের রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা নয়ন চাকমা।

 

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম জানান, সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com