1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি

রামুতে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উদযাপন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/০৮/২০২৫ ৬:২১ পিএম

জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয় বর্ষপূর্তি উপলক্ষে রামু উপজেলায় এবি পার্টির উদ্যোগে এক স্মরণীয় আলোচনা সভা ও সাংগঠনিক মিলনমেলার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার(৫ আগস্ট) বিকেলে এবি পার্টি রামু উপজেলা সভাপতি হাফেজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সিকদার।

 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, “জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বচ্ছতার জন্য ছাত্র ও জনতার সংগ্রামী চেতনাকে উজ্জীবিত করেছে। আজকের বিজয় বর্ষপূর্তি উদযাপন সেই ঐক্য, প্রতিরোধ ও আত্মত্যাগের স্মারক।” তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, এজন্য তাদের ঐতিহাসিক সচেতনতা ও সংগঠিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি কক্সবাজার জেলার সহ-সভাপতি ভিপি সৈয়দ করিম, টেকনাফ উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবু মুসা মোহাম্মাদ, রামু উপজেলা সেক্রেটারি মুক্তার আহম্মেদ, মাওলানা বখতিয়ারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

 

আলোচনা সভা ও মিলনমেলা রামু উপজেলায় এবি পার্টির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক সচেতনতার নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com