1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

রেজুখাল চেকপোস্টে বিজিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ৯:১৪ এএম

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

সোমবার(৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্র জানায়, সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে বিজিবি সদস্যরা। এসময় উখিয়ার ডেইলপাড়া গ্রামের শামসুল আলমের পুত্র মোঃ বেলালকে ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com