1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে সিএনজি থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৮:৪৩ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৬ এর চেকপোস্ট-১৬ এলাকায় পরিত্যক্ত একটি সিএনজি থেকে ৮,০০০ পিস ইয়াবা সদৃশ এ্যামফিটামিন ট্যাবলেট উদ্ধার করেছে ৮ এপিবিএন সদস্যরা।

 

বুধবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে এএসআই (সশস্ত্র) মো. শেখ ফরিদের নেতৃত্বে কর্তব্যরত ফোর্স তল্লাশির সময় ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানায়, রাতের ওই সময়ে একটি সিএনজিসহ এক অজ্ঞাত ব্যক্তি চেকপোস্ট–১৬ দিয়ে ক্যাম্প এলাকায় প্রবেশের চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে তাকে থামানো হয়। তল্লাশির এক পর্যায়ে ওই ব্যক্তি সুযোগ বুঝে সিএনজি ফেলে পালিয়ে যায়।

 

পরে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে ৪০টি নীল রঙের বায়ুরোধক পলি জিপার প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে সাদা কস্টেপ মোড়ানো ২০০ পিস করে মোট ৮,০০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা সিএনজি ও মাদকদ্রব্য জব্দতালিকা তৈরি করে প্রাথমিকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দ আলামতসমূহ উখিয়া থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ৮ এপিবিএন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com