1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে সাত দেশের রেফারি টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ

শামীম-জাকেরের ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর বাংলাদেশের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৫:৩৪ পিএম

শুরুতেই দারুণ বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শূন্য রানে ২ উইকেট হারিয়েছিল টাইগাররা। এরপর ১১ রানে ৩য়, ৩৮ রানে ৪র্থ উইকেট এবং ৫৩ রানে হারিয়েছিল ৫ম উইকেট। এরপরই হাল ধরেন জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি। শেষ পর্যন্ত এ দু’জনের ব্যাটে ভর করে শ্রীলঙ্কার সামনে ১৪০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে বাংলাদেশ।

জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী মিলে গড়েন অপরাজিত ৮৬ রানের জুটি। ৩৪ বলে জাকের আলী অনিক ৪১ রান এবং সমান বলে শামীম হোসেন পাটোয়ারীর ৪২ রানই চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে সহায়তা করে।

টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা। ব্যাট করতে নেমে প্রথম ওভারে নুয়ান থুসারার শেষ বলে বোল্ড হয়ে যান তানজিদ হাসান তামিম। পারভেজ হোসেন ইমন পরের ওভারের চতুর্থ বলে চারিমার দুষ্মন্তের বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।

লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের জুটি বেশিদূর এগোতে পারেনি। ৮ রান করে রানআউট হয়ে যান তওহিদ হৃদয়। শেখ মেহেদী হাসান ৭ বলে ৯ রান করে আউট হয়ে যান। শেষ ব্যাটার হিসেবে ৫৩ রানের মাথায় আউট হন লিটন। ২৬ বলে ২৮ রান করে আউট হন তিনি।

এরপরই জুটি বাধেন জাকের আলি অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী। তাদের জুটি শেষ পর্যন্ত অপরাজিত থেকে বাংলাদেশকে সম্মানজনক স্কোর এনে দেয়। ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৫ রানে ২টি এবং নুয়ান থুসারা ও দাসুন শানাকা ১টি করে উইকেট নেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com