1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন সাবেক এমপি কাজল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৭/০৮/২০২৫ ৭:০০ এএম

সৌদি আরবে পবিত্র ওমরা হজ্জ পালনে গেছেন কক্সবাজার- ৩ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনা ফেরার পথে এমপি কাজলসহ আরো ৪জনকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দু্র্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান সাবেক এমপি কাজল।

তিনি ও তার সহযাত্রীরা অক্ষত আছেন জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন,

আলহামদুলিল্লাহ। গতকাল ৬ অগাস্ট বিকাল আনুমানিক ৭টায় ইয়ানবু শহর থেকে পবিত্র মদিনা ফেরার পথে আমাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়। সৌদি পুলিশের আন্তরিক সহায়তা এবং হাইওয়ে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দেন। আমার নাতি সম্পর্কের আলমগীরের স্ত্রী, দুই শিশু সন্তান সহ আমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছি।আমাদের বহনকারী নিশান পেট্রোল ভি৮ শক্ত গাড়িটি ১৪০ কিলোমিটার বেগে চলাকালে মারাত্মক ক্ষতিগ্রস্ত হলেও মহান আল্লাহর কুদরতে আমরা সকলে প্রায় অক্ষত ছিলাম। পরে চৌফলদন্ডীর মরহুম আলী আহমদের ছেলে রিয়াদ, মিঠাছরির ফরিদ, এখনে প্রবাসী অনেকে দুর্ঘটনায় স্থল থেকে তাদের নিজস্ব গাড়িতে পবিত্র মদিনায় আমাদের আবাসস্থল নিয়ে আসে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।

তিনি কক্সবাজারবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com