1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মাসুদা শাহীন” এর ১৭ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ২:০৯ পিএম

সমুদ্রে যান্ত্রিক ত্রুটির কারণে চার দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোট “এফবি মাসুদা শাহীন” এর ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

 

গত ৩১ আগস্ট (রবিবার) চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ১৭ জন জেলেসহ বোটটি সমুদ্রে যায়। কিন্তু ৭ সেপ্টেম্বর রাতে বোটটির শ্যাফট ভেঙে বিকল হয়ে গেলে সেটি সমুদ্রে ভাসতে থাকে। টানা চার দিন ধরে ভাসমান অবস্থায় থাকার পর গত ১০ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বোটের এক জেলে মোবাইল নেটওয়ার্কে আসার পর কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে (১৬১১১) ফোন করে সাহায্য চান।

 

খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় কোস্ট গার্ড জাহাজ “শ্যামল বাংলা” ওই এলাকায় উদ্ধার অভিযান চালায়। অভিযানে ১৭ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেছে কোস্ট গার্ড।

 

বর্তমানে উদ্ধারকৃত জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com