1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

সীমান্তে জনসচেতনতায় বিজিবির সভা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ৩:২৯ এএম

সীমান্ত অপরাধরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি একটি মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

গত ১৯ আগস্ট ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সভা অনষ্ঠিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন পদ্মশাখরা, ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপি এলাকাজুড়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব সভা পরিচালিত হয়েছে।

সভায় স্থানীয়দের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

 

মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রাসহ আনুমানিক ৭০০ জন অংশগ্রহণ করেন।

সভায় সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটানো এবং অবৈধ সীমান্ত অতিক্রমরোধে এলাকার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উপস্থিত সবাই বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

 

সভায় উপস্থিত স্থানীয়রা বিজিবির এই ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com