1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ৫:৪৫ এএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর ) রাতে কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, ‘দ্যা রেড জুলাই’ এর কুড়িগ্রাম জেলার আহ্বায়ক সাজ্জাদ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, কুড়িগ্রামসহ যে সকল সীমান্তবর্তী জেলা রয়েছে সেই সকল জেলার মানুষদের এরকম নির্যাতন, অত্যাচার, জুলুম অনতিবিলম্বে বন্ধ করতে হবে। যদি এগুলো বন্ধ না করেন বাংলাদেশের জনগণ যদি বিস্ফোরিত হয় তাহলে আবারও বড়াইবাড়ির মতো একটি ঘটনা আপনারা দেখতে পারবেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সীমান্ত হত্যা বন্ধসহ দোষীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com