1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের

হবিগঞ্জে হাতকড়াসহ পালাল আওয়ামী লীগ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৮/২০২৫ ১১:৫২ এএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়েছেন এক আওয়ামী লীগ নেতা; যিনি নয়টি হত্যা মামলার আসামি।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

পালিয়ে যাওয়া আব্দুল মজিদ উপজেলার কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও বাগাহাতা গ্রামের বাসিন্দা।

 

প্রবাস কুমার বলেন, “বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত হন নয়জন। এসব ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদ।

“সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার জন্য নৌকায় তুলে। তখন গ্রামের কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কৌশলে হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান মজিদ।”

মজিদকে ধরতে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে বলেও জানান প্রবাস কুমার।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com