1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে বিসিএস কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ! এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে টেকনাফে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য আটক বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

হ্নীলায় পারিবারিক কলহে বোন জামাইর ছুরিকাঘাতে সমন্ধি নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১২/০৮/২০২৫ ৯:১৯ এএম

টেকনাফের হ্নীলা পূর্ব পানখালী এলাকায় পারিবারিক কলহের জেরে বোন জামাইর ছুরিকাঘাতে এক সমন্ধি খুন হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয় পাহাড়ি টিলার নুরুল ইসলামের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত স্বামী মো. আব্দুল্লাহর শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে স্ত্রী টুম্পা মনি দীর্ঘ এক মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ১২ দিন আগে সন্তান জন্ম দিলেও স্বামী খোঁজ নেননি। এ নিয়ে পারিবারিক বৈঠকে শ্বাশুড়ি মেয়ে জামাইকে সতর্ক করে বলেন, এ ধরনের আচরণ অব্যাহত থাকলে মেয়েকে আর দেবেন না।

 

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল্লাহ শ্বাশুড়িকে ছুরিকাঘাতের চেষ্টা করলে, তাকে থামাতে এগিয়ে আসেন সমন্ধি নুরুল আলম। এ সময় আব্দুল্লাহ নুরুল আলমের গলায় ও শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত নুরুল আলমকে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সংসারে এক শিশু রয়েছে।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই আলা উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মৃতদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com