1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

২২ কোটি টাকার গাড়ি কিনলেও রাস্তায় চালাতে পারবেন না নেইমার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৭/২০২৫ ৩:৪৫ পিএম

মাঠের ভেতর নেইমারের গল্প কমবেশি সবাই জানে। ডিফেন্ডারদের হতভম্ব করে দেওয়া ড্রিবল, মধ্যাকর্ষণ তত্বকে অস্বীকার করা গোল, ফুটবল পায়ে দৃষ্টিনন্দন প্রদর্শনী- ইউরোপ, এশিয়া হয়ে লাতিনে ফিরে যাওয়ার পরও কমবেশি এসব গল্প তার সঙ্গী। তবে, মাঠের বাইরে তার প্রকৃত গল্প ক’জন জানেন?

বিলাসবহুল জীবন-যাপনে অভ্যস্ত নেইমার, এটাও প্রায় অনেকেই জানেন। তবে, তার সংগ্রহশালায় পৃথিবী বিখ্যাত সব ধরনের গাড়ীর সম্ভার রয়েছে, এটাও বা কতজন জানেন? সেই সংগ্রহশালায় আরও একটি ঝাঁ-চকচকে সংস্করণ যুক্ত করেছেন নেইমার। যেটা দিয়ে আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছেন নেইমার জুনিয়র।
১.৮ মিলিয়ন (২২ কোটি টাকা প্রায়) ডলারে ব্যাটমোবাইলের বিখ্যাত ট্রাম্বলার গাড়ির রেপ্লিকা কিনে নিলেন। ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজির ব্যাটমোবাইলের এই জেট-কালো, সাঁজোয়া গাড়িটি, যা তার ৫০০ হর্স পাওয়ারের শক্তিশালী ভি-৮ টারবাইন ইঞ্জিনের জন্য বিখ্যাত। কিন্তু দুঃখের বিষয় হলো, এই গাড়ী সাধারণের রাস্তায় চালানোর জন্য বৈধ নয়। সুতরাং বিপুল পরিমাণে অর্থ দিয়ে কিনলেও এই গাড়িটি নেইমার চালাতে পারছেন না।

একটি এক্সক্লুসিভ অনলাইন নিলাম থেকে এই গাড়িটি কিনেছেন ব্রাজিলিয়ান এই তারকা।ওই নিলাম সাইটে স্ক্রল করতে গিয়ে ব্যাটমোবাইলের সন্ধান পান। দেখলেন, ক্রিস্টোফার নোলানের ডার্ক নাইট ট্রিলজির একটি সম্পূর্ণ কার্যকরী ব্যাটমোবাইল রেপ্লিকা। এ ব্যাটম্যানেরই তো দীর্ঘদিনের ফ্যান তিনি।

দ্রুত বিড করেন তিনি এবং জিতেও গেলেন। দ্রুত টাকা পাঠিয়ে দিলেন। সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সাও পাওলোয় নেইমারের গ্যারেজে গাড়িটি পৌঁছে দেওয়া হয়। এর নকশা করেছেন আদেমার কাবরাল নামের এক ডিজাইনার। এটি তৈরিতে ৫০ জনের একটি দল কাজ করেছে টানা তিন বছর!

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com