1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত খুলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা উখিয়া থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, চোরাই তারসহ ২ জন গ্রেফতার ৫০টি হারানো ফোন উদ্ধার করে মালিকদের পৌঁছে দিল কক্সবাজার পুলিশ আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের: ছবি প্রকাশ করলেন রাশেদ খান খামেনি জীবিত আছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নাফ নদীতে বিজিবির সঙ্গে সশস্ত্র গ্রুপের গোলাগুলি, অস্ত্র উদ্ধার

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ৭:৪০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের এক নারীর বাড়ির সামনে দিনভর অনশন করেছেন আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধ। গতকাল শনিবার (১৬ আগস্ট) উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

‎আবুল কাসেম মুন্সি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে। স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন। প্রায় দুই মাস আগে ওই নারীর সঙ্গে পরিচয় হলে বিয়ের প্রস্তাবে তিনি রাজি হন বলে দাবি বৃদ্ধের।

 

‎বৃদ্ধ আবুল কাসেম মুন্সি বলেন, বিয়ের কথা বলে ওই নারী আমার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নিয়েছে। কিন্তু কিছুদিন ধরে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি আমাকে ভুল ঠিকানাও দেয়। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার আসল বাড়ি খুঁজে পেয়েছি। হয় আমার টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে। এই দাবিতেই আমি অনশনে বসেছি।

এলাকাবাসী জানায়, ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন। তিনি যেন আর কাউকে প্রতারিত করতে না পারেন সেজন্য তার শাস্তি হওয়া উচিত।

 

‎এদিকে ঘটনার খবর পেয়ে ওই নারী আত্মগোপনে চলে যান। ফলে বৃদ্ধের অনশন ঘিরে গ্রামে চলছে আলোচনা-সমালোচনা।

 

‎ঠুটাখালী গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পলাশ ফকির বলেন, তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন। ওই বৃদ্ধ এখন অনশনে নেই। তাদের বিষয়ে আর কোন খোঁজ পাওয়া যায়নি।

‎এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম বলেন, আমার কাছে এমন কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com