1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

৬৪ বিজিবির অভিযানে ইয়াবাসহ চালক-হেলপার গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/০৮/২০২৫ ৬:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৮৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।

 

সূত্র জানায়, বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বে থাকা জওয়ানরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করে। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী ‘পালকী’ মিনি বাস চেকপোস্টের নিকটে এলে তল্লাশি চালিয়ে লাগেজের ভিতর কালো টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়।

 

পরে বাসের চালক রামু খুনিয়াপালংয়ের আব্দুস শুক্কুরের পুত্র মো. জাফর আলম (৩৪) এবং হেলপার টেকনাফ নতুন পল্লান পাড়ার আলী হোসেনের পুত্র মো. আমির হোসেন (৫০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের কথা স্বীকার করে।

উদ্ধারকৃত পোটলা গণনা করে মোট ১,৮৭৪ পিস ইয়াবা পাওয়া যায়।

 

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিদেরসহ উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে জমা দেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com