1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০১/২০২৬ ১২:২৮ পিএম

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইনস সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া এবং একই উপজেলার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র।

বৃহস্পতিবার বিকেলে রংপুর মহানগরীর নবাবগঞ্জে পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সনাতন চক্রবর্তী।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে তারা ডিজিটাল ডিভাইস সরবরাহের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এসব ডিভাইসের মাধ্যমে প্রশ্নপত্র বা উত্তর সরবরাহের পরিকল্পনা ছিল বলে তারা স্বীকার করেছেন।

তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁসের চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

তারা বলছেন, যোগ্য প্রার্থীদের সুযোগ নিশ্চিত করতে এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা জরুরি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com