1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সীমান্ত দিয়ে প্রবেশের সময় দেড় লাখ ইয়াবাসহ আটক ১ কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত এমপি শাহজাহান চৌধুরীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ, চালু হলো অনলাইন ফর্ম কক্সবাজারে পুলিশের বাসা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার, আটক ৩ পেকুয়ায় ভুলবশত ইদুঁর মারার ঔষুধ খেয়ে নারীর মৃত্যু টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার বিএনপি এনসিপির কর্মসূচি ঠেকানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না: সারজিস আলম ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুর প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন মিলেনি

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ২:০২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা সবাই শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে নয়জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৪০ জন ছাত্র ছিল। তাদের মধ্যে ২০ জন আহত হয়। নয়জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’ সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com