1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

আ’লীগ নেতার বোনের বাড়িতে ২৩ টি তাজা ককটেল উদ্ধার, ভাগনি জামাই আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০২/১১/২০২৫ ৪:১৯ পিএম

মুন্সিগঞ্জ শহরে একটি বিদ্যালয়ের পাশে আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় আওয়ামী লীগ নেতার ভাগনি জামাইকে আটক ও ককটেল তৈরির শতাধিক কৌটা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম মো. হাসান (৩৫)।

রোববার (২ নভেম্বর) বিকেলে শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সদরের মোল্লাকান্দি ইউপির চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

আ’লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগনি জামাই আটক

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এরপর ওই বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে বাড়ির ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক তিনটি বালতিভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়।

বসতঘরের ভেতর তল্লাশি করে ককটেল তৈরির জর্দা ও গুঁড়া দুধের শতাধিক কৌটা পাওয়া যায়। এসময় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর ভাগনি জামাই হাসানকে আটক করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com