1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

কক্সবাজারে ৩১ ভরি সোনার গহনা জব্দ, আটক ২

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ৯:০৭ পিএম

কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকা থেকে ৩১ ভরি সোনার গহনা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মো. আজিম ও মো. ফারুক নামে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

কোস্ট গার্ড জানায়, শুল্ক ফাঁকি দিয়ে কক্সবাজার বিমানবন্দর হয়ে একটি চক্র সোনার চালান দেশে আনছে—এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় নতুন ফিশারি ঘাট এলাকায় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় আরোহীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৩১ ভরি সোনার গহনা, চারটি মোবাইল ফোন, ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল ও তিনটি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা সৌদি আরব থেকে এসব সোনা দেশে এনেছেন। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com