1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তা দিয়েই জিততে হবে, প্রধানমন্ত্রীর বার্তা কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার টেকনাফে বাড়িতে ঢুকে কৃষককে অস্ত্রের মুখে অপহরণ ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা সৌদিতে আটক এবার ৪ বাংলাদেশি ও ভারতীয়

সৌদিতে আটক এবার ৪ বাংলাদেশি ও ভারতীয়

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/১০/২০২৬ ২:৪৬ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে চার বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। আটক ব্যক্তিরা বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি কর্তৃপক্ষের বরাতে দেশটির সংবাদমাধ্যম আজেল এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে অনুদান দিতে আগ্রহীদের কেবল সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদি জননিরাপত্তা বাহিনী। এর মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসমাগমস্থলে ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে চলমান উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সমাজে ভিক্ষাবৃত্তির বিস্তার রোধ এবং অনুদান যেন প্রকৃত অভাবীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে।

এদিকে, সৌদি আরবের আসির অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে আরও এক বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির বিশেষ সড়ক নিরাপত্তা বাহিনী। একটি গাড়িতে লুকিয়ে রাখা ৭০ কেজি মাদক পরিবহনের অভিযোগে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com