1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

জুলাই আন্দোলনে হত্যাসহ ৪ মামলা, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৮/২০২৫ ১০:২০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইউসুফ মোল্লা স্বপন ওই ওয়ার্ডের নিমাইকাশারী বাগমারা এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি তিনি। স্থানীয় সূত্র জানায়, স্বৈরাচার সরকারের আমলে স্বপন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের ঘনিষ্ঠ ছিলেন। তার বিরুদ্ধে মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু বলেন, ‘স্বপন গ্রেফতারের খবরে আমি অবগত। আওয়ামী রাজনীতিতে জড়িত থাকা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য হওয়ার প্রশ্নে তিনি বলে, স্বপন ২০১৮ সালে আমাদের সঙ্গে ছাত্রদল করেছিল। এরপর মাঝখানে রাজনীতি থেকে বিরত ছিল। পরে যখন থানা আহ্বায়ক কমিটি গঠন হয় সে আমাদের সঙ্গে যোগাযোগ করায় পদ দেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, স্বপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ চার মামলার আসামি তিনি। সে কোন দলের রাজনীতি করে সেটা মুখ্য বিষয় না। তাকে আদালতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com