1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

খাগড়াছড়িতে ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, অর্ধ লাখ টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৮/২০২৫ ১১:২৯ এএম

খাগড়াছড়ির রামগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জননী মেডিকেলে নামে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এছাড়া ফার্মেসিটি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে ১২টা রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।

তিনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জননী মেডিকেল নামে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফার্মেসি থেকে ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৪ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে দুই দিনের মধ্যে তিনি ওষুধ সরিয়ে ফেলবেন বলে মুছলেখা দিয়েছেন।

এ অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াছ, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা সেনেটারি ইনসপেক্টর রনি ত্রিপুরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুবায়েত হোসেন ও বাজার পরিচালনা কমিটি উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com