1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে বাংলাদেশের চিঠি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

রংপুরে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৭/২০২৫ ৯:৪২ এএম
হিন্দু সম্প্রদায়ের দুই নারী তাদের ক্ষতিগ্রস্ত বাড়ির উঠানে বসে আছেন ছবি: সংগৃহীত

এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের এক বাসিন্দা বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় মামলা করেন।

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় অজ্ঞাতনামা লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে।

এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ১০০০/১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। এ মামলায় যৌথ অভিযানে ইতোমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধর্ম অবমাননার অভিযোগ এনে শনিবার আলদাদপুর বালাপাড়া গ্রামের এক হিন্দু কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে ছেলেটির গ্রামে প্রবেশ করে। তারা বাড়িঘরে হামলা চালায়।

‘উত্তেজিত জনতা’ শনিবার রাত ও রোববার বিকালে ওই কিশোরের বাড়িসহ ‘সনাতন ধর্মাবলম্বীদের’ বাড়িগুলোতে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনার পর সোমবার আতঙ্কে লোকজন বাড়ি ছেড়ে যায়। মঙ্গলবার থেকে তাদের কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রংপুরের পুলিশ সুপার আবু সাইম বলেন, মঙ্গলবার রাতে ভুক্তভোগী রবীন্দ্রনাথ রায় গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় রাতে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com