1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও : শিক্ষামন্ত্রী আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫ টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারীসহ উদ্ধার ৯ কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি

টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ৩:২৯ পিএম

টেকনাফে মামার সঙ্গে জমি দেখে ফেরার পথে এক মাদ্রাসাছাত্রকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে পাহাড়ি দুষ্কৃতকারীরা।

অপহৃত শিশু মো. রিহান (১১) হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার জমিল হোছনের ছেলে এবং বড়খিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং পুটিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা সামসুন নাহার বলেন, শনিবার সকালে রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে রইক্ষ্যং পুটিবনিয়ার পাহাড় সংলগ্ন মিজ্জিরছড়া এলাকায় চাষাবাদের জমি দেখতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সাত থেকে আট জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে ঘিরে ফেলে। একপর্যায়ে নুরুল কবির ফিরে আসতে পারলেও সশস্ত্র ডাকাত দলের সদস্যরা রিহানকে অপহরণ করে নিয়ে যায়। আমি আমার ছেলেকে ফেরত চাই। আমার ছেলে বড়খিল নুরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ডাকাতের কবল থেকে পালিয়ে আসা নুরুল কবির বলেন, সশস্ত্র ডাকাতদল আমাদের দুজনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার হাতে থাকা দা দিয়ে তাদের ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করি। একপর্যায়ে আমি কোনো রকমে পালিয়ে আসতে পারলেও আমার ভাগিনা রিহানকে সঙ্গে আনতে পারিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com