1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? রোহিঙ্গা নেতা মাস্টার মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি খাইরুল গ্রেপ্তার একই হারে পে-স্কেল পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরাও : শিক্ষামন্ত্রী আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫ টেকনাফে অস্ত্রের মুখে মাদ্রাসাছাত্রকে অপহরণ টেকনাফে ৫০ লাখ টাকার ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা টেকনাফে মালয়েশিয়া পাচারের সময় নারীসহ উদ্ধার ৯ কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৫

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/১১/২০২৬ ৪:৫২ পিএম

কক্সবাজারের চকরিয়ার হারবাং স্টেশন ও উত্তর হারবাং এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশন ও উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে টমটমযোগে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম (মৃত আসহাব উদ্দিনের ছেলে) গুরুতর আহত হন। জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ছেলে আবদুল আজিজ বলেন, তার বাবা সৌদি আরবপ্রবাসী। তিন মাস আগে দেশে এসেছেন। প্রতিদিনের মতো সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। চকরিয়ায় এক বন্ধুর কাছে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

নিহতের ভাগিনা সাংবাদিক ইলিয়াস আরমান জানান, আজ দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে কোনো একটি দ্রুতগামী যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আশপাশে কেউ বিষয়টি সরাসরি দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল এবং ওভারটেকিংয়ের প্রবণতার কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ সার্জেন্ট জাকিবুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: পূর্বকোণ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com