1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ৫:১৬ পিএম

চকরিয়ায় অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আটকরা হলেন,আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১টার দিকে উপজেলার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫ থেকে ৬ জনের একটি দল বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পরে সেই তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের দুটি স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালান। অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের দাবী, আটক ব্যক্তিরা একটি চক্রের সঙ্গে জড়িত। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com