1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১২:৩১ পিএম

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ভূয়া ডাক্তার শনাক্ত পূর্বক ১লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা আদায় করা ভূয়া চিকিৎসকরা হলেন-মালুমঘাট মা মনি হাসপাতালের চিকিৎসক মো:আলী আকবর খান ও চিরিংগা হাসপাতালের পশ্চিম পাশে দীর্ঘদিন ধরে ধাত্রী হিসেবে কাজ করে আসা হুসনে আরা।

এসময় চিরিংগা শহরের হাসপাতাল সড়কের রিদুয়ান কবির নিশান নামে এক ডিএমএফকে ১০ হাজার টাকা,সোনালী ট্রের্ডাস ফার্মেসিকে ১০ হাজার এবং সেইফ মিডিসিন কর্নার ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।তিন ফার্মেসি ও দুই ভূয়া চিকিৎসককে ১লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (এনেস্থেশিওলজি) ডা: মো: মামুন অর রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিসকাত উদ্দীন আহমদসহ সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com