1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ৯:৫৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির নিয়ে তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩ জন। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮২ জন। রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের মধ্যে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ১০ জনের মধ্যে ৪ জন বয়স্ক নারী ও পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে।

প্রতিবেদনটির সর্বশেষ হিসাবে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ১ রোহিঙ্গা সহ ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com