1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে জালিয়াতি করে এনআইডি পাওয়ার চেষ্টা, ১৫ দিনের কারাদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো বান্দরবানের ‘বামং খিয়াং মিংলেন‘ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে আমেরিকায়, বাবা বৃদ্ধাশ্রমে! টেকনাফ সীমান্তে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, গুলিবিদ্ধসহ আহত ২ চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ৫:৫৭ পিএম

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন ও এসআরবি’র একটি যৌথ দল নাজিরপাড়া বিওপি সংলগ্ন জালিয়াপাড়া ৪ নম্বর ব্রিজের সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করে।

​আটককৃত মো. ইদ্রিস টেকনাফের ডেইল পাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যের ভিত্তিতে যৌথ দল নাফ নদী ও কেওড়া বাগান সংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। পরে রাত আড়াইটার দিকে বস্তাসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি ও এসআরবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. ইদ্রিসকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ৩টি বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​জব্দকৃত ইয়াবাসহ আটক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া। সূত্র:টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com