1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবক আটক থামার সংকেত না মেনে এসআরবি কর্মকর্তাকে চাপা দিল চট্টগ্রামমুখী ট্রাক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ মিয়ানমারে পালাল পাচারকারীরা, সীমান্তে ৪ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন বিভক্ত করে ‘ইনানী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ৬:৩৪ পিএম

​টেকনাফে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে টেকনাফের মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ রোড সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

একই সাথে তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃতরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর বাসিন্দা ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর বাসিন্দা নূর আলম (২৭) এবং একই ক্যাম্পের জম মুল্লোক (৫০)।

​এসআরবি-১৫ জানায়, পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে একটি চক্র, এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা আড়াইটার দিকে এসআরবির একটি দল সেখানে পৌঁছালে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটকের পর তল্লাশি ও ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com