1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা শুরু শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের নারীসহ আটক ৭ ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে জ্বালানি পরিবহনে বিলম্ব রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ৭:৪৩ পিএম

জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয় (৬৪ বিজিবি)
হ্নীলা সীমান্তের মেজরের ঘের এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।

​উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ৭টার দিকে উনচিপ্রাং বিওপি’র একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে মাথায় মাছের ক্যারেট নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে ক্যারেটটি ফেলে দ্রুত পাশের গ্রামে পালিয়ে যায়।

​পরে বিজিবি সদস্যরা ওই ক্যারেটে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে মোড়ানো ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

​বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com